1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যতদিন শেখ হাসিনার হাতে থাকবে বাংলাদেশ , ততদিন পথ হারাবে না বাংলাদেশ: কালীগঞ্জ, গাজীপুরে মেহের আফরোজ চুমকি এমপি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ গড়ছেন মির্জাপুরের কামারপাড়াবাসী ৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা

যতদিন শেখ হাসিনার হাতে থাকবে বাংলাদেশ , ততদিন পথ হারাবে না বাংলাদেশ: কালীগঞ্জ, গাজীপুরে মেহের আফরোজ চুমকি এমপি

  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ, গাজীপুর থেকে …………………………….

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠন এর উদ্যেগে আজ রোজ রবিবার সকাল ১১ ঘঠিকার সময় মোক্তাপুর ইউনিয়ন পরিষদ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য দের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোক্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠন এর নেতৃত্ব বৃন্দের উপস্থিতি, এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ ই আগস্ট শাহাদাৎ বরণকারী পরিবারের সকল সদস্যদের স্মরণে, ২০ আগস্ট ( রবিবার ) ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ০২ নং মোক্তারপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।

মোক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও মোক্তারপুর ইউপি চেয়ারম্যান এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে , ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় , প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সভাপতি ও গাজীপুর ০৫ আসনের সাংসদ, সাবেক প্রতিমন্ত্রী, , কালীগঞ্জের শান্তি কন্যা মেহের আফরোজ চুমকি (এমপি)।

বক্তব্যের শুরুতেই প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্টে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন যতদিন শেখ হাসিনার হাতে থাকবে এই দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন। দীর্ঘ বক্তৃতায় রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সহ সকল বিষয়ে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা নাসরিন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ আব্দুল কাদের নেওয়াজ আরজু, সহ গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা ও মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ সহ মোক্তারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। আলোচনা ও দোয়া মাহফিল শেষে নেতা কর্মীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট