1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ময়মনসিংহে ২৫টি উদ্ধারকৃত মোবাইলফোন বিতরণ করেন পুলিশ সুপার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

ময়মনসিংহে ২৫টি উদ্ধারকৃত মোবাইলফোন বিতরণ করেন পুলিশ সুপার

  • প্রকাশের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ময়মনসিংহ প্রতিনিধি………………………

আজ শনিবার (০৩ সেপ্টেম্বর ২০২২) তারিখ বেলা ৫ ঘটিকার সময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় নবাগত পুলিশ সুপার মোহাঃ মাছুম আহম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর আগমণ উপলক্ষে ফুলের শুভেচ্ছা জানান কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার)।

 

জানা গেছে, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার এএসআই. আমির হামজা তথ্যপ্রযুক্তির মাধ্যমে ২৫টি মোবাইল ফোন উদ্ধার করেন। এসব মোবাইল ফোন থানায় সাধারণ ডায়েরি ভুক্ত হওয়ার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা হয়। এসব মোবাইল ফোন প্রকৃত গ্রাহকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঁইয়া।

 

প্রথমেই সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশের হাতে তার হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেন পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঁইয়া ও কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ। হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলো পেয়ে প্রকৃত মালিকগণ আনন্দিত। প্রকৃত মালিকগণ মোবাইল ফোন হাতে পেয়ে কোতোয়ালী মডেল থানার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রব্বি, কোতোয়ালী মডেল থানার তদন্ত ওসি ফারুক হোসেনসহ কোতোয়ালী মডেল থানার কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট