1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বদরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু লালপুরে মাদক সেবনরত অবস্থায় আটক-২, ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সড়কের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ বাঘায় বই দিয়ে দশম শেণির দুই শিক্ষার্থীর পাশে দাড়ালেন ছাত্রদল নেতা শামীম সরকার আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম সাপাহারে পেট্রোল মজুদের দায়ে ব্যাংক কর্মকর্তাকে জরিমানা শিবগঞ্জে ডিজেল পাচারের চেষ্টা: ফিলিং স্টেশনের মালিককে ১০হাজার টাকা জরিমানা

মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের সভাপতির ডিও লেটার দেওয়ার গুঞ্জন চলছে বিএনপি,জামাত পরিবারের সদস্যকে

  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৪৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধি…………………………………………..
রাজশাহী মোহনপুর গার্লস ডিগ্রী কলেজের গর্ভনিং বডির বর্তমান সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি এবং হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা দীলিপ কুমার সরকার তপনকে হটিয়ে বিএনপি ও জামাত পরিবারের সদস্যকে ডিও লেটার দেওয়ার গুঞ্জন চলছে।
এই বিষয়ে জেলা আওয়ামী লীগের সদস্য,মোহনপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রায়ঘাটি ইউনিয়নের হাটরা গ্রামের সুরঞ্জিত সরকার বলেন,আমাদের এমপি মহোদয়  একজন দক্ষ রাজনীতিবিদ,বহু বছর ধরে তিনি আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত।তিনি বিএনপি,জামাত পরিবারের সদস্যকে ডিও লেটার দিতে পারে এটা আমি বিশ্বাস করি না।
সুরঞ্জিত সরকার আরও বলেন,রায়ঘাটি ইউনিয়নের সরমইল গ্রামের ড,একরামুল হক বা তার পরিবার অথবা তার বংশ কোনদিন আওয়ামীলীগ করেছে কিনা এটা আমার কিংবা এলাকাবাসীর কারও জানা নাই।
তার আপন বড় ভাই আলতাব হোসেন পরপর ৩বার রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।তার পরিবার বা বংশ নামধারী বিএনপি,জামাত।
এছাড়াও একই গ্রামের আয়াজ উদ্দিন,যে কিনা ৭১-এ মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিলেন।আয়াজ উদ্দীন ৭১-এ সময় রাজাকারের তালিকায় নাম থাকায় ঐ সময় তিনি গ্রেফতারও হয়েছিলেন।এখন যুদ্ধাপরাধী মামলায় হাইকোট থেকে জামিনে আছে।সেই আয়াজ উদ্দিনের শ্যালক হচ্ছে এই ড,একামুল হক।
তিনি আরও বলেন এই পরিবারে বা তাদের বংশের কেউ আওয়ামীলীগ করে না।এমন কি কেউ আওয়ামীলীগের পক্ষ থেকে তাদের পরিবারে অথবা বংশের মধ্যে ভোট চাইতেও যেতে পারবে না এটা আমার বিশ্বাস।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট