1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মোহনপুরে বিএনপি'র কেন্দ্রীয় নেতা শফিকুল হক মিলনের রোগমুক্তি কামনায় দোয়া - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

মোহনপুরে বিএনপি’র কেন্দ্রীয় নেতা শফিকুল হক মিলনের রোগমুক্তি কামনায় দোয়া

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
# মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুর উপজেলার ধুরইলে জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ত্রান ও পুনর্বাসন সহসম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ধুরইল বাজার মাঠে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুরই ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইলিয়াস হোসেন ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবুর আর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, সদস্য সচিব বাচ্চু রহমান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক মাহফুজ আলম শিমুল, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মন্ডল, ধুরইল ইউপি বিএনপির সাধারণ সম্পাদক দলিল লেখক মোখলেছুর রহমান, ধুরইল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা ডাবলু হোসেন বাকশিমইল ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, যুব নেতা আব্দুর রহিম,উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, যুব নেতা নাহিদ পারভেজ হিমুসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড ইউনিট বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট