1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা শিবগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত ষষ্ঠীতলা নিবাসী জাহানারা বেওয়া‘র মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক লালপুরে ২ সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় লালপুর উপজেলা ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

মুকসুদপুরের ইউএনও ইমাম রাজী টুলু’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার………………………………………………………………….

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জলিরপাড় আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী শত শত নারী ও পুরুষেরা। বুধবার (৩ এপ্রিল) দুপুরে জলিরপাড় আশ্রয়ন প্রকল্পের সামনের সড়কে অবস্থান নিয়ে শত শত নারী ও পুরুষ একে অপরের হাতে হাত রেখে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বিলকিস বেগমের (৪০) সঞ্চালনায়, মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিঞ্জিরা বেগম (৫৫)। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিউটি বেগম (৩২), মনির, রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান ইউএনও এস এম ইমাম রাজী টুলু গরিব ও অসহায়দের প্রতি খুবই আন্তরিক। আমাদের বিপদ-আপদে আমরা সব সময় তাকে কাছে পাই। তিনি চলে গেলে আমরা খুবই অসহায় হয়ে পড়বো। তাছাড়া আমাদের নামে বরাদ্দকৃত নির্মানাধীন ঘরগুলো বেহাত হওয়ারও শঙ্কা রয়েছে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের মাধ্যমে এই ইউএনও’র বদলির আদেশ দ্রুত প্রত্যাহার চাইছি।

দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে জলিরপাড় আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী শত শত নারী ও পুরুষ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট