1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারকে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ প্রদান পোরশায় সরকারি অনুদানের সাইকেল ও সেলাই মেশিন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে ১০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রনি আটক দেবহাটায় ৫০ বছরের বসতভিটা দখল: খোলা আকাশের নিচে ৭০ বছরের সুভদ্রা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত মির্জাপুরে দুই সন্তান ও স্বর্ণালংকার নিয়ে যুবকের সাথে গৃহবধূ উধাও শিক্ষার্থী নিয়ে ‘উধাও’ হওয়ার খবর কাল্পনিক, হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার

মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো: সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অনিক কর্মকার (বর্তমানে আব্দুর রহমান জামিল) নামে এক সনাতনী যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার জুম্মার নামাজের পর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুফতি সালাহ উদ্দিন আশরাফী তাকে কালেমা পাঠ করান। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে আব্দুর রহমান জামিল। তিনি মির্জাপুর পৌরসভার সাহাপাড়া গ্রামের জয়দেব কর্মকারের ছেলে। তাদের মূল গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামে।

নতুন নাম ধারণ করা আব্দুর রহমান জামিল জানান, ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের আদর্শ ও নিয়মনীতির প্রতি তার গভীর দুর্বলতা ছিল। গত চার বছর ধরে তিনি ধারাবাহিকভাবে ইসলাম ধর্মের ইতিহাস ও জীবনব্যবস্থা সম্পর্কে পড়াশোনা ও গবেষণা করেন। তিনি জানান, তিনি মূলত গত ২০২৪ সালের ২১ অক্টোবর ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এরপর থেকেই ইসলামি জ্ঞান অর্জনে মনোনিবেশ করেন। গত দশ মাস ধরে তিনি ঢাকার একটি মাদরাসায় অবস্থান করে ইসলাম ধর্মের মৌলিক শিক্ষা ও শরিয়াহ অর্জন করছেন। গত শুক্রবার জুম্মার নামাজের পর তিনি আনুষ্ঠানিকভাবে সবার সামনে নিজের ধর্ম পরিবর্তনের বিষয়টি প্রকাশ করেন।

পারিবারিক বিষয়ে আব্দুর রহমান জামিল জানান, তার বাবা-মা ছাড়াও বড় দুই বোন রয়েছে। বড় দুই বোনের ইতোমধ্যে বিয়ে হয়ে গেছে। ধর্ম পরিবর্তন করলেও তিনি তার বাবা-মার সঙ্গে সুসম্পর্ক ও নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছেন। তিনি আরও বলেন, “ইসলাম ধর্মে বাবা-মার ভরণপোষণ করা ফরজ। আমি আমার বাবা-মার ভরণপোষণ করে যাবো এবং পাশাপাশি তাদের ইসলামের দাওয়াত দিয়ে যাবো। আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।” জীবনের এই নতুন অধ্যায়ে তিনি দেশবাসী ও সমাজের সকলের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট