1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো: সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই-সখিপুর সড়কের হাটুভাঙ্গা সেতু এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে এক অটোরিকশাযাত্রী শিশুর মাথায় লাঠির আঘাত করার অভিযোগ উঠেছে। এতে শিশুটি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার হাটুভাঙ্গা সেতু পারাপারের সময় একটি অটোরিকশার চালকের টোল দিতে সামান্য দেরি হয়। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে টোল আদায়কারী অটোরিকশাটির পেছনে লাঠি দিয়ে সজোরে বারি মারেন। দুর্ভাগ্যবশত, সেই লাঠির আঘাত অটোরিকশায় থাকা এক শিশু যাত্রীর মাথায় গিয়ে লাগে। মুহূর্তেই শিশুটি মাথায় তীব্র আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত অভিযুক্ত টোল আদায়কারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট