1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর, তিন কর্মী আহত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

মান্দায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর, তিন কর্মী আহত

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন , মান্দা (নওগাঁ) প্রতিনিধি…………………………….

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর মান্দায় নৌকাপ্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী এসএম ব্রহানী সুলতান মামুদ গামার (ট্রাক প্রতীক) নির্বাচনী অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ মাথায় হেলমেট লাগিয়ে ও লাঠিসোটা নিয়ে নৌকা প্রার্থীর ৩০-৩৫জন নেতাকর্মী ফিল্মিষ্টাইলে এ হামলা চালিয়েছে।

আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার মৈনম বাজারে হামলা ও ভাঙচুরের এ ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থী গামার তিন কর্মী-সমর্থক আহত হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আলাম সরদার (৪৫), সামসুল ইসলাম ওরফে সোনামুল (৫০) ও এবিএম হাসান রিপু (৫৫)।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকার কয়েকশ বিক্ষুব্ধ নারী-পুরুষ মৈনম-ভোলাবাজার রাস্তা অবরোধ করে রাখে। এমন সংবাদে স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান গামা প্রচারণা সংক্ষিপ্ত করে এলাকায় ফিরে নেতা-কর্মীদের শান্ত করলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

স্বতন্ত্র প্রার্থী এসএম ব্রহানী সুলতান মাবুদ গামা অভিযোগ করে বলেন, প্রতিদিনই  কোনো না কোনো এলাকায় আমার কর্মী-সমর্থকদের মারধর করছে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকেরা। এ বিষয়ে একাধিক অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ ও স্থানীয় প্রশাসন।

স্বতন্ত্র প্রার্থী গামা আরও বলেন, আজ শনিবার পরিকল্পিতভাবে আমার নির্বাচনী কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। স্থানীয় যুবলীগনেতা আল-আমিন রানা, আশিক সরফরাজ, জিল্লুর রহমানের নেতৃত্বে নৌকা প্রার্থীর অর্ধশতাধিক নেতাকর্মী এ হামলায় অংশ নেয়।

অভিযোগের বিষয়ে মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল বলেন, ‘নৌকার সমর্থকেরা আচরণবিধি মেনে সম্পূর্ন শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছে। স্বতন্ত্র প্রার্থী গামার নির্বাচনী অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা- ভাঙচুরের বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে আমি কিছুই বলতে পারছি না।’

এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, স্বতন্ত্র প্রার্থী গামার নির্বাচনী অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট