1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় ভোগদলীয় সম্পত্তির গাছ কেটে নেওয়ার অভিযোগ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

মান্দায় ভোগদলীয় সম্পত্তির গাছ কেটে নেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
# আল আমিন স্বাধীন মান্দা  : নওগাঁর মান্দায় ভোগদখলীয় সম্পত্তি থেকে বিভিন্ন প্রজাতির অন্তত ২ লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।  সোমবার (৩ ফেব্রুয়ারি ) উপজেলার পরানপুর ইউনিয়নের শিশইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী ফজলুল হক মণ্ডল বাদি হয়ে ৮জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ফজলুল হক মণ্ডল বলেন, ‘শিশইল মৌজায় পৈত্রিক সূত্রে পাওয়া সাড়ে ১১ শতক সম্পত্তিতে ১৯৯৫ সালে মেহগনি, আমসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করি। সঠিক পরিচর্যার কারণে গাছগুলো এখন অনেক বড় হয়েছে। হঠাৎ করেই স্থানীয় সোনাপুর জিএম ক্বওমী ও হাফেজীয়া মাদ্রাসা কর্তৃপক্ষ উক্ত সম্পত্তি দাবি করলে আমার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।’
ভুক্তভোগী ফজলুল হক অভিযোগ করে বলেন, এনিয়ে পরানপুর ইউনিয়ন পরিষদসহ স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও বিরোধ নিষ্পত্তি হয়নি। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে নওগাঁ আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা করেন। মামলার নিষ্পত্তি না হতেই আজ সোমবার লোকজন দিয়ে গাছগুলো কেটে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় মাদ্রাসার মহাতামিম আশিকুল ইসলাম, রেজাউল ইসলাম, সাইদুর রহমানসহ ৮জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোখলেছুর রহমান মোবাইলফোনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট