1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় বিবাদমান জমি থেকে ২৫০ টি বাঁশ কাটলেন প্রতিপক্ষরা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

মান্দায় বিবাদমান জমি থেকে ২৫০ টি বাঁশ কাটলেন প্রতিপক্ষরা

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
# আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি…………………………………………………………..
নওগাঁর মান্দায় বিবাদমান সম্পত্তি থেকে অন্তত ২৫০টি বাঁশ কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। আজ রোববার সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের বানিসর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় নয়জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুল হামিদ মণ্ডল বলেন, বানিসর মৌজায় ১২ শতক বাঁশঝাঁড় একই এলাকার বাসিন্দা কিনারবি, জামিরন ও জানারবি বিবির কাছ থেকে ২০০২ সালে কবলা করে নেওয়া হয়। কিন্তু দাতাদের ভাতিজা অমির উদ্দিন সরদার ও তার লোকজন ওই সম্পত্তি জবরদখল করে নেয়। এনিয়ে একাধিকবার সালিস বৈঠক হলেও তারা দখল ছেড়ে দেয়নি। আদালতের রায়কেও তারা অমান্য করেছে।
আব্দুল হামিদ আরও বলেন, এ অবস্থায় আজ রোববার সকালে অমির উদ্দিন সরদারের নেতৃত্বে ১০ থেকে ১২জন লোক সংঘবদ্ধ হয়ে বিবাদমান ওই সম্পত্তি থেকে অন্তত ২৫০টি বাঁশ কেটে লুট করে নিয়ে যায়। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে অভিযুক্ত অমির উদ্দিন সরদারের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তা রিসিভ হয়নি। জাসতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট