1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে: এমপি মিলন চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ পুঠিয়ার তাহেরপুর ফিলিং স্টেশনে তিন সপ্তাহ ধরে তেলের তীব্র সংকট রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে বাঘায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন বাঘায় রুগী বহনকারি সিএনজির সাথে ব্যাটারি চালিত অটোগাড়ির সংঘর্ষে আহত-৪ কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বাগমারার তাহেরপুর পৌরসভায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত  আমাদের স্বাধীনতা: প্রত্যাশা, প্রাপ্তি ও আগামীর পথনকশা

মান্দায় বালু দস্যুদের থাবায় নদীগর্ভে বিলিন ফসলি জমি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
আল আমিন স্বাধীন,মান্দা (নওগাঁ) প্রতিনিধি ………………………………..
নদীপাড়ের উর্বর ফসলি। বছরের আট মাস এসব জমিতে গম, ভুট্টা, আলু, সরিষা, মিষ্টি আলু, মরিচ, পেঁয়াজসহ বিভিন্ন ফসলের চাষ হয়। কিন্ত বালু দস্যুদের কালো থাবায় এরই মধ্যে আত্রাই নদীর গর্ভে বিলিন হয়ে গেছে কৃষকের অন্তত ৫০ বিঘা উর্বর জমি।
কৃষকদের অভিযোগ, তাঁদের উর্বর ফসলি জমি রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এসি ল্যাÐসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে। প্রতিবাদ সভা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এলাকার কৃষকেরা। এর পরও বালু দস্যুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবৈধপস্থায় বালু উত্তোলন করায় তাঁদের ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে। এরই মধ্যে এলাকার অনেক কৃষক নিঃস্ব হয়ে গেছেন।
নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদীর ভাটি অংশের বাইবুল্যা এলাকায় অবৈধভাবে নদীপাড় থেকে বালু উত্তোলন করছেন আরিফ হোসেন নামের এক যুবক। একইভাবে খুদিয়াডাঙ্গা শ্মশানঘাট, এলেঙ্গা সুইসগেট, পাঁজরভাঙ্গা, ফকিন্নি নদীর ব্রিজ সংলগ্ন পূর্বপাড়সহ বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীপাড়ে ফসল উৎপাদনের জন্য কৃষকের আর কোনো জমি থাকবে না। হুমকির মুখে পড়বে আত্রাই নদীর উত্তরতীরের বেঁড়ি বাঁধ। বর্ষা মৌসুমে চরম ঝুঁকিতে পড়বেন নদীপাড়ের শতাধিক পরিবার।
আজ বৃহস্পতিবার সরেজমিনে বাইবুল্যা এলাকায় গিয়ে দেখা গেছে, নদীপাড়ের ফসলি জমিতে শ্যালোমেশিনের সাহায্যে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে বালু দস্যুদের লোকজন। এর পর ড্রেজার মেশিন দিয়ে ওইসব বালু কেটে দিয়ে নদীর অপর প্রান্তে নিয়ে জমা করা হচ্ছে। সেখান থেকে বিক্রি করা হচ্ছে অবৈধপন্থায় উত্তোলন করা এসব বালু।
দ্বারিয়াপুর গ্রামের বাসিন্দা হারুন অর রশীদ বলেন, বালু ব্যবসায়ীদের বাধা দেওয়ায় গ্রামের লোকজন কয়েকদফা হামলার শিকার হয়েছেন। তাঁদের এলাকার লোকজন এখন আর ভয়ে কথা বলেন না। এ সুযোগ কাজে লাগিয়ে নির্বিঘেœ বালু উত্তোলনের নামে কৃষকের ফসলি জমি নিঃশেষ করছে বালু ব্যবসায়ীরা।
একই গ্রামের কৃষক আব্দুল বারী সোনার বলেন, এরই মধ্যে একটি আমবাগান, বনজ বাগানসহ অন্তত ৫০ বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এসব বিষয়ে ইউএনওসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। রহস্যজনক কারণে প্রশাসন বালু দস্যুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।
এ প্রসঙ্গে অভিযুক্ত বালু ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, বৈধভাবে ইজারা নিয়ে বালু উত্তোলন করছি। এখানে কোনো অনিয়ম হয়নি।
এ বিষয়ে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির মুন্সী বলেন, বিষয়টি জেনেছি। যদি নদীর তীর কেটে কেউ মাটি উত্তোলন করে তাহলে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট