1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় প্রণোদনার সার-বীজ বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

মান্দায় প্রণোদনার সার-বীজ বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি…………………………………………
নওগাঁর মান্দায় খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট, আউশ ধান ও গ্রীষ্মকালিন পেঁয়াজের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে পরিষদের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।
এ সময় উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার, কাঁশোপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শহিদুল্লাহ, উপসহকারী নাজমুল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, গ্রীষ্মকালিন পেঁয়াজ উৎপাদনের লক্ষে ২৮০জন কৃষকের প্রত্যেককে এককেজি করে পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সারসহ বালাইনাশক দেওয়া হবে। এছাড়া ৬৭০জন কৃষক পাবেন এককেজি করে পাটের বীজ।
কৃষি কর্মকর্তা আরও বলেন, চলতি আউশ মৌসুমে উপজেলার ৭৭২০জন কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজসহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি দেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট