1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় নবনির্বাচিত এমপি গামাকে সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

মান্দায় নবনির্বাচিত এমপি গামাকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি………………………………….

নওগাঁর মান্দায় নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গামার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আজ শনিবার উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খলিলুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত এমপি ব্রহানী সুলতান গামা।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মÐল, সহসভাপতি আব্দুল লতিফ শেখ ও প্রবীণ কুমার দাস, মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, নওগাঁ জেলা পরিষদের সদস্য আব্দুল মজিদ তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নওসাদ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুর রহমান, সাবেক ছাত্রলীগনেতা আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এর আগে বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গামাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।

উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম ব্রহানী সুলতান মামুদ গামা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুকে ২৩ হাজার ৪৮ ভোটের ব্যবধানে পরাজিত করে এমপি নির্বাচিত হন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট