1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম আদালত  - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

মান্দায় জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম আদালত 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
# আল আমিন স্বাধীন, মান্দা, নওগাঁ প্রতিনিধি…………………………….
নওগাঁর মান্দায়  দ্রুত বিচার পাওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম আদালত। পারিবারিক কলহসহ বিভিন্ন বিরোধ, অভিযোগের মীমাংসা ও হচ্ছে আপসে । উপজেলার ভারশোঁ ইউনিয়নে গ্রাম আদালতের প্রতি আস্থা রাখছেন সাধারণ মানুষ। গরিব দুঃখী অসহায় মানুষের আস্তার প্রতিক হয়ে কাজ করছেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন
মাত্র ১০ টাকা ফ্রি দিয়ে ফৌজদারি মামলা এবং ২০ টাকা খরচে দেওয়ানি মামলা করতে পারেন ভুক্তভোগীরা।ছোটখাটো সমস্যায় থানা পুলিশ অথবা কোটকাচারি করতে হচ্ছে না তাদের এতে করে কমেছে সময় ও অর্থ।  অল্প খরচে, স্বল্প সময়ে এবং সহজে মামলা নিষ্পত্তির সুযোগ থাকায় দিনে দিনে ভরসা বাড়ছে এ আদালতে ।
একাধিক ব্যক্তি জানায় আমরা আমাদের এই ভারশোঁ ইউনিয়নে গ্রাম আদালতের মাধ্যমে খুব কম সময়ে এবং অর্থ খরচ না করেই গ্রাম আদালতের মাধ্যমে খুব তাড়াতাড়ি মামলা নিষ্পত্তি পেয়েছি ।
সরজমিনে গিয়ে দেখা যায়, বুধবার সপ্তাহের একদিন এই ইউনিয়ন পরিষদে বসে গ্রাম আদালত। ভারশোঁ গ্রামের শ্রীমতি শীতা রানী কয়েক মাস আগে পারিবারিক দ্বন্দ্বে মারামারির ঘটনায় থানায় মামলা করেন, এরপর আদালতের মাধ্যমে মামলাটি পাঠায় ইউনিয়ন পরিষদে। ইউপি চেয়ারম্যান ও গ্রাম আদালতের প্রতি আস্থা রেখেই এসেছেন ইউনিয়ন পরিষদে। তার মতই অনেক ভুক্তভোগী এসেছেন এই ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে গ্রাম আদালতের কার্যক্রম, এতে সপ্তাহের এই দিনে ২০ থেকে ২৫ টি মামলা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা হয়।   কাঙ্খিত সেবা পৌঁছে দিতে ইউনিয়ন সচিব ও ইউপি সদস্যদের নিয়ে নিরলস ভাবে কাজ করে চলেছেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (সুমন)।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট