1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় গাছ লাগানোকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে আহত ৫ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

মান্দায় গাছ লাগানোকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে আহত ৫

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মান্দা (নওগাঁ) প্রতিনিধি……………………………………….

নওগাঁর মান্দায় যাতায়াতের রাস্তায় গাছ লাগানোকে কেন্দ্র করে উভয়পক্ষের সংষর্ঘে পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে উপজেলার গনেশপুর ইউনিয়নের সূর্যনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত হলেন, সূর্যনারায়ণপুর গ্রামের সাইদুর রহমান (৬২), নজরুল ইসলাম (৫৯), মকছেদ আলী (৫৭), আতাউর রহমান (৪৮) ও খোকন (৪০)। এদের মধ্যে খোকনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চিকিৎসাধীন সাইদুর রহমান বলেন, ‘বাড়িতে যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আতাউর রহমান গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে প্রতিপক্ষের আতাউর রহমান ভাড়াটিয়া লোকজন নিয়ে ওই রাস্তায় গাছ লাগানো শুরু করে। বাধা দেওয়ায় আমাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়।’

নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, সাইদুর রহমানের বাড়িতে যাতায়াতের রাস্তায় গাছ লাগানোকে কেন্দ্র ঊভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হন।

প্রতিপক্ষের আতাউর রহমান বলেন, বিবাদমান রাস্তাটি আমাদের সীমানার মধ্যে রয়েছে। কিন্তু এর দখল ছাড়ছে না প্রতিপক্ষরা। এনিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট