1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় ইউপি নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

মান্দায় ইউপি নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি………………………………………….

নওগাঁর মান্দায় নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ইউনিয়নের সকল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন ‌ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসকল মনোনয়নপত্র দাখিল করেন তারা ।

মনোনয়নপত্র দাখিলের প্রার্থীরা হলেন, কাজেম উদ্দিন, গোলাম মোস্তফা, আকবর আলী, স্বাধীন কৃষ্ণ রায় , ফজলুল বারী সাফি, মোজাফফর হোসেন, জাহাঙ্গীর হোসেন, জাইদুর রহমান,ও মোস্তাকিন হোসেন সরকার।

উল্লেখ্য ২০২১ সালের ২৭ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ইউনিয়নের নির্বাচিত হয়েছিলেন জামায়েত নেতা ইয়াছিন আলী মন্ডল । তিনি গত বছরের ২১ নভেম্বর জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

এরপর পদটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মাহবুবুল কবীর জানান, মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ মার্চ। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪,৭৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২,৩৮৭ জন ও নারী ভোটার ১২,৩৭৭ জন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট