1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা শিবগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত ষষ্ঠীতলা নিবাসী জাহানারা বেওয়া‘র মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক লালপুরে ২ সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় লালপুর উপজেলা ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, মাস্তুল ফাউন্ডেশন সারা বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তাদের এই কাজ অত্যন্ত প্রশংসনীয়। গতকাল শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর হজোর মোড়ে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করে মন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানটির কাজ কেবল টিউবওয়েল বা সেলাই মেশিন বিতরণে সীমাবদ্ধ নয়, বরং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তারা বিভিন্ন সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। আন্তর্জাতিক ক্ষেত্রেও এই প্রতিষ্ঠানের ভূমিকা অনেক। গাজা ও ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের জন্য মাস্তুল ফাউন্ডেশন সুষম খাদ্য, ঔষধ ও আর্থিক সহযোগিতা প্রদান করছে।

রাজশাহীতে বিশুদ্ধ পানি সরবরাহের প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্ত্রী বলেন, মাস্তুল ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি স্থানীয় দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবকদের স্বচ্ছতার সাথে এই ত্রাণ সামগ্রী বিতরণের নির্দেশ দেন।ব্যক্তিগত স্মৃতি চারণ করে মন্ত্রী বলেন, কারাগারে থাকাকালীন আমি পানির কষ্ট অনুভব করেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি সবসময় মানুষের জন্য বিশুদ্ধ পানির সুব্যবস্থা করতে সচেষ্ট থাকি।

মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সাবেক সচিব আকবর সাহেবের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তাঁর মতো সৎ, দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির পরিচালনায় এই সংস্থাটি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। মন্ত্রী রাজশাহীর শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময় তিনি সরকারি অনুমতি সাপেক্ষে নিজেও স্বেচ্ছাসেবক হিসেবে এই ফাউন্ডেশনের সাথে গাজা উপত্যকায় মানবিক মিশনে যাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং মাস্তুল ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সাবেক সচিব আকবর সাহেবের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তাঁর মতো সৎ, দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির পরিচালনায় এই সংস্থাটি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। মন্ত্রী রাজশাহীর শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময় তিনি সরকারি অনুমতি সাপেক্ষে নিজেও স্বেচ্ছাসেবক হিসেবে এই ফাউন্ডেশনের সাথে গাজা উপত্যকায় মানবিক মিশনে যাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং মাস্তুল ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময়, সেখানে উপস্থিত ছিলেন, মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ, রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি মো. ইফতিয়ার মাহমুদ বাবুসহ মাস্তুল ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে উপকারভোগীদের হাতে ২২টি টিউবওয়েল ও একটি সেলাই মেশিন তুলে দেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট