1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার ‎ লালপুরে বালি ভর্তি ট্রাক ও অটো সিএনজির‌ মুখোমুখি সংঘর্ষ, নিহত-৩, আহত-৪ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব

মানবাধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিতে রাজশাহীতে বিভাগীয় সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ মানবাধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণের লক্ষ্যে রাজশাহীতে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শিবগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ চত্বরে ।  রাজশাহী বিভাগের উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মেহেদী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ড. মোহাম্মদ এমরান হোসেন। এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ হায়দার রফিক সরকার, মোহাম্মদ মোজাম্মেল হকসহ সংগঠনের রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মানবাধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
সম্মেলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, মানবাধিকার কর্মী, সমাজকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট