1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

মানবাধিকার উন্নয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে মত বিনিময় সভা

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঠাকুরগাঁও প্রতিনিধি :                                                                            মানবাধিকার উন্নয়ন, নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা সৃষ্টির বিষয়ে ঠাকুরগাঁওয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থার মানব কল্যাণ পরিষদের আয়োজনে গতকাল এমকেপি প্রশিক্ষণ কেন্দ্রে হোপ প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক নাজমুল ইসলাম।

সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুলফিকার আলী, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার ও অনলাইন জার্নালিস্ট ফোরাম, ঠাকুরগাঁও এর সভাপতি মো: আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক মোবারক আলী, সমাজ কর্মী রাবেয়া বেগম, নাজমিন বেগম স্নিগ্ধা, হোপ প্রকল্পের সমন্বয়কারী রাশেদুল আলম লিটন, প্রকল্প কর্মকর্তা রোজি আক্তার প্রমুখ।

সভায় বক্তারা দেশের বিশেষত ঠাকুরগাঁওসহ প্রকল্প এলাকাগুলোর মানবাধিকার লংঘন এর ঘটনাগুলোর উদ্বেগ প্রকাশ করেন। এসময় তারা মানবাধিকার লংঘন, নারী নির্যাতন ও বাল্য বিবাহসহ সানাজিক ব্যাধিগুলো দূরীকরণে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এসময় সাংবাদিক, সমাজ কর্মী, নারী নেত্রী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মীরা ছাড়া প্রকল্পের কর্মকর্তারাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট