1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মহাদেবপুর - বদলগাছী নির্বাচনি এলাকা ঘুরে ঘুরে জনগনের সমস্যার কথা শুনছেন এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী! - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে

মহাদেবপুর – বদলগাছী নির্বাচনি এলাকা ঘুরে ঘুরে জনগনের সমস্যার কথা শুনছেন এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী!

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বদলগাছী- নওগাঁ প্রতিনিধি…………………………………………………….

৪৮ নওগাঁ ৩ (মহাদেবপুর – বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন সুযোগ-সুবিধা ও সমস্যার কথা সরাসরি জানতে দলীও নেতাকর্মী নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। পাশাপাশি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করেন তিনি।

আজ বুধবার সকাল ১১ টায় বদলগাছী উপজেলা আইন শৃঙ্খলা মিটিং শেষ করে দলীও নেতা কর্মী নিয়ে গ্রামে গ্রামে সাধারন মানুষের সমস্যার কথা শুনে তাদের উদ্দেশ্য বলেন, নির্বাচনের সময় প্রতি ওয়ার্ডে ঘুরে ঘুরে জনগণের কাছে গিয়ে ভোট চেয়েছিলাম। জনগণের ভোটে নির্বাচিত হয়ে (মহাদেবপুর- বদলগাছী) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। জনগণের সুযোগ-সুবিধা ও সমস্যার কথা শোনার জন্য আমি প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে পরিদর্শন করছি। জনগণের কাছে গিয়ে তাদের সমস্যার কথা সরাসরি শোনার জন্যই আমি এসেছি। জনগণের দাবি পূরণ করে স্মার্ট দুটি উপজেলা গড়ে তোলাই আমার লক্ষ্য।

তিনি আরো বলেন, জনগণকে সম্পৃক্ত করে নাগরিক সুবিধা নিশ্চিত করতে মেম্বারা জনগণের কাছে যাবে। প্রতিটি ওয়ার্ডের গ্রামে গ্রামে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা নেবে। এলাকায় এমন কিছু সমস্যা থাকে যেগুলো তাৎক্ষণিক ব্যবস্থা নিলে সমস্যাগুলোর সমাধান সহজ হয়। সৌরেন্দ্রনাথ চক্রবর্তী আরও বলেন, আজকে পাহাড়পুর, চাপাডাল,আধাইপুর সহ কয়েকটি গ্রামে সাধারন মানুষের সমস্যার কথা শুনলাম। গ্রামে গ্রামে এখনো রাস্তা পাকা হয় নি। প্রকল্পের আওতায় এই কাজগুলো সম্পন্ন করা হবে। সামনে বর্ষার মৌসুম চাপাডাল গ্রামের কিছু মানুষের চাওয়াতে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ঢেউ টিন দিয়েছি। ছোট ছোট সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধান করতে হবে।

তাছাড়া ব্রিজ,রাস্তা প্রকল্পের আওতায় এনে পর্যায়ক্রমে কাজ হবে। তিনি আরো বলেন, বেশ কিছু কাজ হাতে নিয়েছি।বিশেষ করে বেকারত্ব দূরীকরণের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে খুব নিকটে। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্রী ভগিরত কুমার মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক মান্নান পলাশ সহ ছাত্রলীগ,যুবলীগের কয়েক শত নেতাকর্মী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট