1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ময়মনসিংহের ধোবাউড়ায় ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

ময়মনসিংহের ধোবাউড়ায় ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়াতে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৯ মে ) সন্ধ্যা ৭টার দিকে নিজ এলাকা থেকে ধোবাউড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে দক্ষিনমাইজপাড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুল হাই (৩২)।

পুলিশ জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এলাকায় ফিরে এসেছে। এ খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে। আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয় বলে জানা যায়।

ধোবাউড়া থানা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) মো: সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ১১ টায় গ্রেফতারকৃতকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট