1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

ভোলাহাটে ক্যারেলা সিমগাছ  কর্তন, ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি,  থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
Exif_JPEG_420
৥প্রতিনিধি, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সোয়া বিঘা জমির ক্যারেলা সিমগাছের গোড়া কেটে ফেলেছে দুষ্কৃতকারী। এতে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন কৃষক আব্দুস সামাদ। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সামাদ জানান, পুর্ব শত্রুতার জের ধরে দলদলী ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত এসলামের ছেলে ইয়াসিন আলী রাতের অন্ধকারে সোয়া বিঘা জমির সম্পুর্ন ক্যারেলা সিমগাছ গোড়া থেকে কেটে বিনষ্ট করে। এতে কৃষক আব্দুস সামাদের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
তিনি আরো জানান, বিভিন্ন এনজিও থেকে রৃণ নিয়ে উচ্চ ফলনশীল জাতের ক্যারেলা সিম চাষাবাদ করেছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী উল্লিখিত ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেছেন বলে ব্যক্তিগতভাবে মনকষাকষি দ্বিধানন্ধ থাকতেই পারে। তাই বলে জমির ফসল বিনাশ করা এটা মোটেও উচিৎ হয়নি বলে তিনি জানান।
অভিযোগ সরজমিনে জানা গেছে, উপজেলার দলদলী ইউনিয়নের জিন্নাহনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুস সামাদ (৩৩) গত ২১ অক্টোবর ২০২৪ সোমবার সন্ধ্যারদিকে আব্দুস সামাদের ক্যারেলা-সিমের জমিতে একই ইউনিয়নের নাজিরপুর গ্রামের মোঃ এসলামের ছেলে ইয়াসিন (৪৮) চোর নামে খ্যাত সম্পূর্ণ জমির কেরেলা সিমগাছের গোড়া থেকে গাছ কর্তণের দৃশ্য পরিলক্ষিত হয়েছে।
সে আরো বলেন, আমি আশা করে এনজিও থেকে ২৪ কাঠা মাটিতে ক্যারেলা সিমের আবাদ করেছি, এখন আমার জমির সম্পুর্ন ক্যারেলা সিম সবগাছের গোড়াতে হাইস্যা দিয়ে কেটে  সাবাড় করে দিয়েছে। এখন রৃণের টাকা কিভাবে পরিশোধ করবে এবং কিভাবে তার সংসার চলবে, এনিয়ে সে হতাশায় ভুগছে।
এ ব্যাপারে ভোলাহাট থানা পুলিশের তদন্ত চলছে। গতকাল ভোলাহাট থানার তদন্তে কাজে নিয়োজিত এসআই জাহাঙ্গীর আলম তাঁর সঙ্গিয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষ করেছেন।
ছবিক্যাপশন-ভোলাহাটে সোয়া বিঘা জমির ক্যারেলা সিম গাছের গোড়া গাছ কর্তণের দৃশ্য। পাশে গালে হাতদিয়ে বসা কৃষক আব্দুস সামাদ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট