1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা সুন্দরবনের পুনর্বাসিত দস্যুরা ফের অপরাধে: ৫৯ জনের আত্মসমর্পণ ও র‍্যাবের বিশেষ উদ্যোগ সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

ভোলাহাটে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসূমে রোপা আমন (উপশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠান বুধবার সকাল (২৫ জুন ২০২৫) সোয়া ৯টায় কৃষি দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সরকারের দেয়া কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান।

Open photo

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলীর সার্বিক তত্বাবধানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবীর, জনস্বা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখ, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী ইউনিয়ন কৃষি অফিসার মোঃ সৈয়দ সাগর আলী, মোঃ আবুল কাশেম, মোঃ মাশিরুল ইসলাম ও মোঃ আব্দুল ওয়াহিদসহ স্থানীয় প্রেসমিডিয়া ও স্যোশালমিডিয়ার সাংবাদিকগণ।

উপজেলার ৪টি ইউনিয়নের ৯ শত ৭০ জন কৃষককে মাথাপিছু ৫ কেজি ধানরীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান ও অন্যান্য অতিথিবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট