1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে এমপি মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আতাউর হোসেন মিলনের  মতবিনিময় ও লিফলেট বিতরণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোলাহাটে এমপি মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আতাউর হোসেন মিলনের  মতবিনিময় ও লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, সাবেক এমপি প্রয়াত সৈয়দ মুঞ্জুর হোসেনের ভাতিজা সৈয়দ আতাউর হোসেন মিলন উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময়, ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। তিনি বুধবার (২০ আগষ্ট ‘২৫) বিকেল ৫টায় স্থানীয় উপজেলা বিএনপির কার্যালয় আম ফাউন্ডেশনে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় শেষে উপজেলার সদর ইউনিয়নের বাচ্চামারীহাট, ফুটানীবাজার, আলালপুর, শিকারীসহ গুরুত্বপূর্ণস্থানে তিনি গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তি ও সুশাসিত উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, ন্যায় ভিত্তিক ও জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গঠনে ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাচোল সুইটি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী, সামনের দিনগুলিতে উন্নয়নের ধারা বদলাতে সৈয়দ আতাউর হোসেন মিলন তার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাঠে থাকবেন।

Open photo

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সেলিম রেজাসহ উপজেলা বিএনপি ও তার অংগ সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে উপস্থিত ছিলেন। তিনি আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী ভোলাহাট উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৩১ দফা দাবী লিফলেট বিতরণ ও গণসংযোগ করবেন বলে উপজেলা বিএনপি অফিস সূত্রে জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট