1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৮৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটি, কিশোরকিশোরীদের স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনা, বিভিন্ন এনজিও’র ও উপজেলা পরিষদের মাসিক সভা রোববার সকাল সাড়ে ১০টায় (৩১ আগষ্ট ২০২৫) উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন সভায় উপস্থিত ছিলেন, ওসি’র প্রতিনিধি-এসআই আব্দুল বারী ও নবাগত এসআই সুজাউদ্দৌলা, ইউপি চেয়ারম্যানগণ-মোঃ আজিজুর রহমান (প্যানেল), মোঃ আব্দুর রহমান (প্যানেল), আলহাহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, বিজিবি চাঁনশিকারী কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ ইদ্রিস আলী ও জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ সহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আহারাম আলী, পিআইও মোসাঃ নাঈমা তাবাসসুম শাহ্।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস (অতিরিক্ত দায়িত্ব), আরডিও মোঃ সবুজ আলী, আনসার ও ভিডিপি অফিসার মোঃ সামিউল ইসলাম (ভারপ্রাপ্ত), এটিও মোঃ হুমায়ুন কবিরসহ বিভিন্ন এনজিও প্রধান-ব্র্যাক, ভার্ক, আশা, ডাসকো ও স্থানীয় সাংবাদিকগণ এবং সুধীজনেরা।

আলোচনা সভায় ভোলাহাট উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। সে সাথে উপজেলার কিছু জায়গার উন্নয়নের কাজ-মেডিকেলমোড়ের ড্রেনের সুব্যবস্থার কাজ চলমান রয়েছে। সীমান্তবর্তী এলাকায় দু-একটি দুর্ঘটনা ছাড়া সীমান্তের পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে জানান বিজিবি কোম্পানী কমাণ্ডারগণ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট