1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

ভোলায় কৃষিজমিতে জলাবদ্ধতা ও লবনাক্ততায় আমন চাষ নিয়ে উদ্বিগ্ন কৃষক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ ভোলা জেলার মনপুরা উপজেলায় শত শত একর জমিতে জলবদ্ধতা ও মেঘনার লবণাক্ত পানি জমে থাকায় আমন চাষ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে উপকূলের হাজারো কৃষক। আমন মৌসুমে এখন পর্যন্ত চারা রোপন না করতে পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কৃষক। প্রত্যেক বছর এই সমস্যায় পড়লেও কেউ সমাধানের উদ্যোগ নেয়নি। তাই প্রতি বছর অধিকাংশ জমিতে আমন চাষ করতে পারেনা উপকূলের কৃষকরা। কোথাও হাঁটু পরিমান পানি, আবার কোথাও ১-২ ফুট পানি জমে জলবদ্ধতায় রয়েছে কৃষি জমি। ওই সমস্ত জমিতে জোয়ারের লবণাক্ত পানি প্রবাহিত হয়। অনেক কৃষক জমিতে এখন পর্যন্ত চাষাবাদে যায়নি। আবার অনেক কৃষক জমিতে আমনের চারা রোপন করেছেন সেই জমির আমনের চারা লবাণাক্ত পানির প্রবাহে হলুদ হয়ে নষ্ঠ হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।

উপজেলার হাজিরহাট, মনপুরা, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকের ফসলের মাঠ ঘুরে দেখা যায় এমন চিত্র। হাজিরহাট ইউনিয়নের কৃষক ফারুক, উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক আবদুর রহমান জানান, বর্ষায় বৃষ্টির পানিতে জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। এর সাথে আবার জোয়ারের লবাণাক্ত পানি প্রবাহিত হয়। এতে আমাদের আমন চাষ কঠিন হয়ে পড়ে। অপরদিকে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কৃষক আবুল কাশেম ও মনপুরা ইউনিয়নের কৃষক ইব্রাহীমসহ অনেকে জানান, কৃষি জমিতে উৎপাদন খরচ বাড়ছে। এইছাড়াও প্রতি বছর জলবদ্ধতা ও লবাণাক্ত পানির প্রবাহনে আমন চাষ ব্যাহত হচ্ছে। এতে আমাদের আমন ফলন কম হওয়ায় লোকসান হচ্ছে প্রতিবছর। আমরা এর সুষ্ঠ সমাধার দাবী করছি।

স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানান, চারদিকে শহর রক্ষা বাঁধ (বেড়ীবাঁধ) কাজ চলছে। এতে জমি থেকে বৃষ্টির পানি নেমে যাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এছাড়াও স্লুইস গেট নষ্ট হয়ে পড়ায় জোয়ারের লবণাক্ত পানি প্রবাহিত হচ্ছে। এতে জমির উর্বরতা কমে ফলন কম হচ্ছে। তারা দাবী করেন, জমির জলবদ্ধতা ও জোয়ারের পানি প্রবাহের পথ গুলো ঠিক করার ব্যবস্থা করলে কৃষক ফসল উৎপাদন করতে পারবে। এতে কৃষক আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে।

এই ব্যাপারে মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ জানান, মাঠ পর্যায়ে তদারকিসহ কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষকের সমস্যার বিষয়গুলো সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট