1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

ভারতের নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৫৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন ডেস্ক : ইসরায়েলের টানা হামলার মুখে ভারত মঙ্গলবার দেশটির নাগরিকদের ইরানের রাজধানী তেহরান ত্যাগের আহ্বান জানিয়েছে। এরই মধ্যে কিছু ভারতীয় নাগরিক ইরানের সীমানা পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন।

নয়াদিল্লি থেকে এএফপি জানিয়েছে, ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ শুরুর চার দিন পরও হামলা অব্যাহত থাকায় এবং ইরান পাল্টা হামলা চালানোর প্রেক্ষাপটে নয়াদিল্লি পক্ষ থেকে তেহরানে অবস্থানরত ভারতীয় ছাত্রদের শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যেসব বাসিন্দারা নিজেদের পরিবহনের ব্যবস্থা করতে সক্ষম, তাদের শহর থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

নয়াদিল্লি এই সতর্কবার্তা এমন এক সময়ে আসে যখন, ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সবার উচিত অবিলম্বে ইরানি রাজধানী ত্যাগ করা।

নয়াদিল্লি আরও জানিয়েছে, কিছু ভারতীয় নাগরিককে ইরান-আর্মেনিয়া সীমান্ত দিয়ে সরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যা তেহরানের উত্তর-পশ্চিমে শত শত কিলোমিটার দূরে অবস্থিত।

পররাষ্ট্র মন্ত্রণালয় কতজন ভারতীয় এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে সরকারি তথ্য অনুযায়ী ২০২৪ সালে ইরানে প্রায় ১০,০০০ ভারতীয় নাগরিক বসবাস করছিলেন।

হাজার হাজার ভারতীয় নাগরিক ইসরায়েলেও অবস্থান করছেন। সেখানে তাদের জন্যও সতর্কবার্তা জারি করে ‘সতর্ক থাকার’ পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট