1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভারতীয় ১২টি ড্রোন ‘নিষ্ক্রিয়’, বেসামরিক এক নাগরিক নিহত: পাকিস্তান সেনাবাহিনী - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
বাংলাদেশের অর্থকরী সম্পদ চিংড়ি: ব্যাপক সম্ভাবনা ও ভবিষ্যৎ রূপরেখা রাজশাহীর বাগমারায় তীব্র গো-খাদ্য সংকট: টানা বর্ষণ ও মূল্যবৃদ্ধিতে দিশেহারা গৃহস্থ ও খামারিরা কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার কুষ্টিয়ায় পাখিভ্যান ও টলির ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত কুষ্টিয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর খালের পানিতে মিলল প্রতিবন্ধী কিশোরের লাশ দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি: ক্ষোভে ফুঁসছেন দেশের সাধারণ ভোক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন: শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে ব্যাপক উন্নয়ন পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার ২ যুবকের মর্মান্তিক মৃত্যু বাঘায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উদযাপন: ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পদ্মা কলেজে ছাত্রশিবিরের ওপর হামলা: রাজশাহীতে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি

ভারতীয় ১২টি ড্রোন ‘নিষ্ক্রিয়’, বেসামরিক এক নাগরিক নিহত: পাকিস্তান সেনাবাহিনী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন ডেস্ক : পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, অভিযান চলমান থাকা অবস্থায় একাধিক স্থানে ১২টি ভারতীয় ড্রোন ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। এতে একজন বেসামরিক নাগরিক নিহত এবং চারজন পাকিস্তানি সেনা আহত হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনী এ কথা জানায়।

দুই দশকের মধ্যে পরমাণু অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার একদিন পর এই ঘটনা ঘটেছে।

পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ‘গত রাতে ভারত একাধিক স্থানে ড্রোন হামলা চালিয়েছে।’

তিনি বলেছেন,  ‘এই হামলার কারণে, মিয়ানোতে একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

চৌধুরী বলেছেন, ‘আমরা যেমনটি বলছি ‘অভিযান অব্যাহত রয়েছে এবং সেনাবাহিনী তাদের নিষ্ক্রিয় করছে।
পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের বিভিন্নস্থানে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ড্রোনের ধ্বংসাবশেষ দেখার জন্য ভোরে উৎসুক জনতা জড়ো হয়েছিল।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের তিনটি প্রধান শহর- ইসলামাবাদ, করাচি এবং লাহোরের বিমানবন্দরগুলো সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট