1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আজিদা পারভীন পাখি গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আজিদা পারভীন পাখি গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥এস এম এম আকাশ, পাবনা জেলা প্রতিনিধি: পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে একটি বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ চাটমোহর থানা পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা জেলার চাটমোহর পৌর শহরের একটি বাসা থেকে পাবনা ডিবি পুলিশের সহযোগিতায় চাটমোহর থানা পুলিশ আজিদা পারভীন পাখি’কে গ্রেপ্তার করেন।

No description available.

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, বেশ কিছু দিন ধরে এই আওয়ামী লীগ নেত্রী আজিদা পারভীন পাখি চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহযোগিতায় চাটমোহর থানা পুলিশ তাকে আটক করে। তিনি হান্ডিয়ালে সংঘটিত একটি বিস্ফোরক মামলার আসামি ছিল।

আজ শনিবার সকালে কোর্টের মাধ্যমে পাবনা জেল হাজতে তাকে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট