1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয়

বিশ্বের সেরা ২% বিজ্ঞানীর তালিকায় টানা চতুর্থবার ড. সফিউর রহমান

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল বাতেন: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ সফিউর রহমান টানা চতুর্থবারের মতো বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ের কর্তৃক প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের পক্ষ থেকে তিনি হয়েছেন এক উজ্জ্বল নক্ষত্র।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অনার্সে স্বর্ণপদক অর্জনের মধ্য দিয়ে তাঁর গবেষণার যাত্রা শুরু। ২০০৫ সালে কানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয়ে এনএসইআরসি স্কলারশিপে পিএইচডি সম্পন্ন করেন। দীর্ঘ ১১ বছর বিদেশে গবেষণা ও শিক্ষকতা করলেও ২০১৪ সালে দেশপ্রেমের টানে ফিরে আসেন তিনি। বর্তমানে তিনি পরমাণু শক্তি কমিশনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করছেন।  তাঁর তত্ত্বাবধানে এখন পর্যন্ত ৫ জন পিএইচডি এবং ৬৫ জন পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থী গবেষণা সম্পন্ন করেছেন।

ড. সফিউর রহমান বলেন, “আমার দেশ আমাকে সুশিক্ষিত হবার সুযোগ দিয়েছে। তাই দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই আমি দেশে ফিরে এসেছি।” গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলাদেশ সরকারের শ্রেষ্ঠ গবেষক পুরস্কার (২০২২), ড. এম এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক (২০২৩), ভিয়েনায় আয়োজিত FAO-IAEA সিম্পোজিয়ামের MERIT AWARD (২০২৪) সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “বিজ্ঞান শুধু ক্যারিয়ার নয়, এটি মানবতার সেবা। আজ যদি আমার অর্জন দেশের নাম উজ্জ্বল করে, তবে সেটিই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট