1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয়

বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্টল থাকবে: বললেন তথ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ৬২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সবুজনগর ডেস্ক……………………..

বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে আগামিতে বাংলাদেশের স্টল থাকবে বলেছেন ফ্রান্স সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।তিনি রোববার সাংবাদিকদের এ তথ্য জানান

তথ্যমন্ত্রী বলেন, ‘কান উৎসবে এবার আমরা বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের ট্রেলার উদ্বোধন করার উদ্দেশ্যেই এসেছি। আমরা পরিকল্পনা করছি, আগামী বছর এ উৎসবের সিনেমা বাজার ‘মার্শে দু ফিল্মে’ বাংলাদেশের একটি স্টল থাকবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিকতা ও সকলের মিলিত প্রচেষ্টায় দেশের সিনেমা শিল্প ঘুরে দাঁড়িয়েছে’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে- আন্তর্জাতিক অঙ্গনেও যেন বাংলা সিনেমা যেন জায়গা করে নেয়। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং সেকারণেই কান উৎসবসহ বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবে আমরা অংশ নেব।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আমাদের দেশে মেধাবী নির্মাতাদের আমরা শর্ট ফিল্ম, পূর্ণদৈর্ঘ্য ফিচার বা আর্ট ফিল্মের জন্য অনুদান দিয়ে থাকি এবং অনুদানে নির্মিত অনেক সিনেমা দেশে যেমন জাতীয় পুরস্কার পেয়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও সম্মাননা পেয়েছে, পুরস্কারও অর্জন করেছে। মঙ্গলবার মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট