1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিশ্বকাপে আমাদের দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকাকে হারানো উচিত : মাশরাফি - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইল সদরে ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলর প্রার্থী আবু হাশেম নিখোঁজ: স্বজনদের উদ্বেগ মির্জাপুরে বংশাই নদীতে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ

বিশ্বকাপে আমাদের দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকাকে হারানো উচিত : মাশরাফি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্ব কাপের দ্বিতীয় রাউন্ডের খেলার জন্য ‘ডি’ গ্রুপের শক্তিশালী দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার মধ্যে একটি দলকে হারানোর সামর্থ্য বাংলাদেশের আছে বলে মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা ছাড়াও নিজেদের গ্রুপে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। যেহেতু গ্রুপ থেকে দু’টি দল সুপার এইটে খেলার টিকিট পাবে, এজন্য নিশ্চিন্তে পরের রাউন্ডে জায়গা করে নিতে তিনটি জয় দরকার টাইগারদের।
আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন মিলনায়তনে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলনের পর মাশরাফি বলেন, ‘আমাদের দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকাকে হারানোর সামর্থ্য আছে। তাই আমি মনে করি আমাদের দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিপক্ষে জয় পাওয়া উচিত। আমাদের অন্তত ঐ দু’দলের একটিকে হারানো উচিত।’
শ্রীলংকার বিপক্ষে ১৬টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়ে পাঁচটি জিতেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮টি ম্যাচ খেলে কখনও জিততে পারেনি টাইগাররা।
মাশরাফি আরও বলেন, ‘আমরা কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ্যাওয়েতে সিরিজ জিতেছিলাম, যদিও সেটা ওয়ানডে সিরিজ ছিলো। আমরা যখন ওয়ানডেতে জিততে পেরেছি, তাও আবার তাদের মাটিতে, তাহলে কেন তাদের টি-টোয়েন্টিতে হারানো কঠিন হবে?’
নেপাল ও নেদারল্যান্ডসের মতো সহযোগী দলের কাছে বাংলাদেশ হারের লজ্জা পড়বে না বলে বিশ^াস করেন দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি।
তিনি বলেন, ‘আমার একটা অভিজ্ঞতা আছে, আমরা যখন সহযোগী দেশগুলোর বিপক্ষে খেলি তখন দেশের জনগণ অনেক বেশি উদ্বিগ্ন থাকে। তবে আপনি যদি তাদের কাছে হেরে যাবার ভয়ে থাকেন, তাহলে সেটি ভাল হবে না। আমি যা মনে করি, আমাদের অবশ্যই দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকার মধ্যে একটি দলকে এবং তারপর দু’টি সহযোগী দেশকে হারাতে হবে। আমরা যদি পরের রাউন্ডে যেতে চাই, তাহলে আমাদের ভালো পারফরমেন্স করতে হবে।’

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট