1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিচারকের ছেলে হত্যা: দায়িত্বে অবহেলায় এসআইসহ ৪ পুলিশ প্রত্যাহার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি পুলিশ কার্যালয় ঘেরাও: চাঁপাইনবাবগঞ্জের সেই ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় শোকজ পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০৬ পিস ডেঙ্গু কিট হস্তান্তর মির্জাপুরে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

বিচারকের ছেলে হত্যা: দায়িত্বে অবহেলায় এসআইসহ ৪ পুলিশ প্রত্যাহার

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তওসিফ রহমান তৌসিফ (১৫) হত্যাকাণ্ড এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসির ওপর হামলার ঘটনার পর দায় এড়াতে না পেরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থেকে ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্বে গুরুতর অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে এ আদেশ জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আরএমপি মুখপাত্র উপ-কমিশনার গাজিউর রহমান।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শাহাদাত, কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান এবং মিঠু সরদার। ঘটনার একদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসামি লিমন মিয়ার ভিডিও বয়ান রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আদালত আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে কারণ দর্শাতে শোকজ করে এবং তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে তলব করে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো পুলিশ বাহিনীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, লিমন মিয়ার পাহারায় নিয়োজিত এই ৪ সদস্য দায়িত্ব পালনে অবহেলা করেছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিচারকের ছেলে হত্যার মতো নৃশংস ঘটনার পর পুলিশি দায়িত্বে অবহেলা নিয়ে প্রশ্ন ওঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে। আদালত জানিয়েছে ঘটনাটির নিষ্পত্তিতে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট