1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিএমএসএস ২০২৪-২০২৫ কেন্দ্রীয় কমিটি ঘোষণা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

বিএমএসএস ২০২৪-২০২৫ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো……………………………………………

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস)’র কেন্দ্রীয় কমিটি ২০২৪-২০২৫ ঘোষণা করা হয়েছে। ২৪ এপ্রিল ২০২৪ইং বুধবার বিকাল ০৪ টায় উত্তরাস্থ সংগঠনের ঢাকা অফিসে নতুন কার্যনির্বাহী পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১১জন সদস্যের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বিভাগ, মহানগর, জেলা-উপজেলার প্রবীণ-প্রথিতযশা সাংবাদিক এবং সাংবাদিকদের বিপদের মুহুর্তে পাশে দাঁড়ানাে সংগঠকদের নিয়ে ৪০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অংশ বিশেষ ৩২৫ সদস্যের তালিকা অনুমােদন দেয়া হয়। রাত ৯ টায় সংগঠনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা ও মহাসচিব মো: ছগীর আহমেদ স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির অংশ বিশেষ ৩২৫ সদস্য বিশিষ্ট তালিকা প্যাডে প্রকাশ করা হয় ।

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানকে চেয়ারম্যান ও মো: ছগীর আহমেদ কে মহাসচিব করে কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে দেশের বাইরে অবস্থানরত প্রবাসী সাংবাদিক সহ বাংলাদেশের ৮টি বিভাগ, মহানগর, জেলা-উপজেলার প্রবীণ ও প্রথিতযশা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, সারাদেশের সংগঠনের তথ্য দেয়া প্রায় ১১০০ সদস্য থেকে যাচাই-বাছাই শেষে এই ৩২৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়। নতুন কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো: ছগীর আহমেদ সহ সকল কার্যনির্বাহী পর্ষদ সদস্যরা। তারা বলেন, সম্পূর্ণ আর্থিক লেনদেন মুক্ত ভাবে এই কমিটির পদ বন্টন হয়েছে। তাই ইতিপূর্বের মতো করে আগামীতেও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি হবে নির্যাতিত-নিপীড়িত ও বঞ্চিত সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন। যেখানেই সাংবাদিকদের উপর হামলা বা সমস্যা হবে সেখানেই রুখে দাঁড়িয়ে রাজপথে মানববন্ধন সহ প্রতিবাদ করে ভূমিকা রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়া সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বিশ্বদরবারে প্রচার এবং দেশের নানা প্রকৃতিক দূর্যোগে মানবিক ভাবে মানুষের পাশে থাকবেন নতুন এই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। তাহলেই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের একটি বৃহৎ সাংবাদিক সংগঠন হিসাবে সবার হৃদয়ে জায়গা করে নেবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট