1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার

বিএনপি পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করেছে: হানিফ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: লিটন

 

# শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি……………………………………….

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, পদ্মা সেতু নিয়ে কোন দুর্নীতি হয়নি তা কানাডার ফেডারেল কোর্টে প্রমাণিত হয়েছে। বিএনপি পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করেছে। মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। পদ্মা সেতু যাতে করে বাস্তবায়ন না হয় তাদের এমন ষড়যন্ত্রের কথা দেশের মানুষ জানে। বিগত সময়ে বিএনপির দুর্নীতি, অপকর্ম ঢাকতেই উন্নয়ন কর্মকান্ড নিয়ে কল্পিত এমন অভিযোগ করে আসছে। বৃহস্পতিবার (২ জুন) দুপুর ১২টায় কুষ্টিয়া সরকারী মহিলা কলেজে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

পদ্মা সেতু প্রসঙ্গে হানিফ আরো বলেন, বিশ্বব্যাংক অর্থ প্রত্যাহার করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেখিয়ে দিয়েছে যে, নিজস্ব অর্থায়নেও পদ্মা সেতুর মত বড় প্রকল্প বাস্তবায়ন হতে পারে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে এ পদ্মা সেতুকে ঘিরে।

 

বিএনপির সরকার বিরোধী রাজনৈতিক দলগুলের সাথে সংলাপ প্রসঙ্গেও হানিফ বলেন, বিএনপি এবং যুদ্ধাপরাধী দল জামায়াত ছাড়া আর কোন দলের অস্তিত্ব রয়েছে বলে দেশের মানুষ বিশ্বাস করে না। এসময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

 

এডিট: আরজা/১১

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট