1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

বিএনপি জামাতের অবৈধ অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের শান্তিপুর্ণ অবস্থান কর্মসূচি

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি……………………………………………………………………………

বিএনপি জামাতের অবৈধ অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে সোমবার (১৩ নভেম্বর) বাঘা বাজারে উপজেলা পরিষদের চেয়ারম্যান, রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ লায়েব উদ্দিন লাভলুর নের্তৃত্বে বাঘা বাজারে শান্তিপুর্ণ কর্মসুচি পালন করা হযেছে।

এ সময় লায়েব উদ্দিন লাভলু বলেন, চোরাগোপ্তা হামালায় বোমা মেরে,অগ্নি সন্ত্রাস করে বিক্ষিপ্তভাবে কোথাও নৈরাজ্য সৃষ্টি করে জনগণের জানমালের ক্ষতি করতে না পারে, সে জন্য আমরা অপরাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশের ন্যায় আমরাও রাস্তায় আছি, আগামীতেও থাকবো।

এতে অংশ গ্রহন করেন, আড়ানি ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মাজদার রহমান, বাঘা পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন, বাঘা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস,সাবেক ইউপি সদস্য রমজান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান রবি, সানোয়ার হোসেন সুরুজসহ দলটির একাংশের নেতাকর্মী ।

এদিকে,বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে উপজেলার সড়কে যান চলাচল স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হয়েছে। তবে তিন চাকার ছোট যান চলাচল ছিল বেশি। অপর দিকে সড়কে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থায় ছিল পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট