1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিএনপির অবরোধে কেউ মানছে না, রাজশাহীতে তীব্র যানজট, স্বাভাবিক জনজীবন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

বিএনপির অবরোধে কেউ মানছে না, রাজশাহীতে তীব্র যানজট, স্বাভাবিক জনজীবন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিবেদক………………………………………………….

বিএনপির ডাকা দশম দফা অবরোধের দ্বিতীয় দিনেও রাজশাহীতে এর কোনো প্রভাব পড়েনি। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার  সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে ছিল নিত্যদিনের মত যানজট।এছাড়া অবরোধে  আন্তঃজেলা বাস,ট্রেন চলাচল ছিলো স্বাভাবিক।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে  আন্তঃজেলা সব রুটের বাস ছেড়ে গেছে। সড়কে চলছে সিএনজি,রিক্সা, অটোরিক্সাসহ অন্যান্য পরিবহণ।

সকাল থেকে দোকানপাট ও অফিস আদালত খোলা সড়কে মানুষের উপস্থিতি ছিল প্রতিদিনের মতো স্বাভাবিক।

সরেজমিনে নগরীর সাহেববাজর,মনি চত্বর,লক্ষিপুর,কামরুজ্জামান চত্বর(রেল গেট), ভদ্রা, তালাইমারি, কাজলা এলাকা ঘুরে  যানজট দেখা যায়।

মনিচত্বর এলাকায় কথা হয় রিকশাচালক সুলতানের সাথে।তিনি বলেন, অবরোধে ঘরে বসে থাকলে তো পেট ভরবে না। তাই ভোরেই রিকশা নিয়ে বেড় হয়েছি। দু-একদিনের তুলনায় আজ সড়কে যানজটের পরিমাণ বেশি।

রাজশাহী মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের সার্জেন্ট তোফায়েল বলেন, সকাল থেকে সড়‌কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সর্বোচ্চ কাজ করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট