1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাবু রঞ্জিত কুমার গামার মৃত্যুতে রহস্যের গন্ধ, কড়া তদন্তের নির্দেশ দিলেন শেখ সেলিম এমপি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাবু রঞ্জিত কুমার গামার মৃত্যুতে রহস্যের গন্ধ, কড়া তদন্তের নির্দেশ দিলেন শেখ সেলিম এমপি

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ……………………………………………….

বাবু রঞ্জিত কুমার গামার শরীরের ক্ষত চিহ্ন দেখে সন্দেহ জনক বলে মনে করছেন গোপালগঞ্জের নয়নের মনি জননেতা শেখ ফজলুল করিম সেলিম এম.পি। তিনি গোপালগঞ্জের মান্যবর জেলা প্রশাসক ও মর্গে উপস্থিত থাকা পুলিশ সুপারকে ব্যপারটি সিসি টিভি ফুটেজ দেখে গভীর তদন্ত করে মূল ব্যপারটি বের করার নির্দেশ দেন।

বাবু রঞ্জিত কুমার গামার মৃত্যুর সংবাদ শুনে তিনি ও তার ছেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক যুব সমাজের অহংকার ব্যারিস্টার শেখ ফজলে নাঈমকে সাথে নিয়ে সকাল ১০টা ৩০ মিনিটে হাসপাতালের মর্গে উপস্থিত হয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও পরিবারের লোকজনদের সমবেদনা জানান। সেই সাথে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, জেলা ছাত্রলীগ ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, গোপালগঞ্জ জেলা উকিলবারের সিনিয়র এ্যাডভোকেট, পাবলিক প্রশিকিউটার, গোপালগঞ্জ শেখ ফজলুল করিম সেলিম “ল” কলেজের অধ্যক্ষ।

বাবু রঞ্জিত কুমার গামা গতকাল বিকাল ৫টা ৩০ মিনিটের সময় সড়ক দূর্ঘটনার শিকার হন। পরে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত ডাঃ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করেন। ঢাকা যাওয়ার পথে তার অবস্থার অবনতি হলে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।তার মৃত্যুতে গোপালগঞ্জ আওয়ামী পরিবার ও আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এ ব্যপারে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এম, জুলকদর রহমান বলেন, বাবু রঞ্জিত কুমার বাবুকে আহত অবস্থায় পাওয়া যায়, তবে মৃত্যুটা স্বাভাবিক নয়।এ ব্যপারে তদন্তের প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। বাবু রঞ্জিত কুমার গামার মৃত্যুটা স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছেনা গোপালগঞ্জের নেতাকর্মী ও আইনজীবী সমাজ তারা তার মৃত্যু প্রকৃত কারণ বের করে দোষীদের শাস্তির দাবী জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট