1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক সামছুল হুদা নির্বাচিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক সামছুল হুদা নির্বাচিত

  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক…………………………………………………………………

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির (বাবিসাস) ২০২৩-২৫ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক সামছুল হুদা। গতকাল মঙ্গলবার বাবিসাস কার্যালয়ে নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়।

 

বিভিন্ন পদে নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি মুসলিম ঢালী, রশিদ নিউটন ও জাহাঙ্গীর সিকদার, সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক ফারুক হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বাবু, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক মানোয়ার হোসেন মুন্না, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, ফরহাদ হোসেন মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আর জে সাইমুর, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক রাজু । নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন খোকন চৌধুরী, সুমন চৌধুরী, রঞ্জু সরকার, মাসুদ রানা ঝুমুর, বশির আহমেদ, ফরিদুল আলম ফরিদ, ডাল্টন জহির, বিপ্লব হোসেন প্রিন্স ও ফিরোজ আলম বাদল।

 

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন ড. তপন বাগচি। সঙ্গে ছিলেন রেজাউল করিম রেজা ও বুলবুল আহমেদ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট