1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাবাকে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রেজিয়া বেগম - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

বাবাকে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রেজিয়া বেগম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ……………………………………………………………..

বাঘার খোর্দ্দবাউসা থেকে একই ভ্যানে চারঘাটের বাসুদেবপুর যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। পথিমধ্যে, বাবার বাড়ি থেকে কোয়াটার কিলোমিটার দুরে মালামাল বোঝাই করা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৬০৮৩)’র ধাক্কায় ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে নিহত হন রেজিয়া বেগম ওরফে মফি (৩৫) নামে গৃহবধু। আহত হন তার স্বামী। নিহত গৃহবধু, বাঘা উপজেলার আড়ানী খোর্দ্দবাউসা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে আড়ানি-পুঠিয়া সড়কের চারঘাটের ফুলতলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে চালক-হেলপার সটকে পড়ে। নিহতের চাচাত ভাই আয়নাল হক বলেন, ঘটনাস্থল থেকে কোয়াটার কিলোমিটার দুরে ছিল নিহতের বাবার বাড়ি ।

নিহত গৃহবধুর স্বামী হাবিবুর রহমান জানান, তার স্ত্রীর বাবা নইমুদ্দিন প্রামানিকের অসুস্থতার খবরে নিজের ভ্যানে শ্বশুর বাড়ি বাসুদেবপুর যাচিছলেন। পথিমধ্যে গুড় বোঝাই করা ট্রাকটি সাইড কেটে যাওয়ার সময় ধাক্কা দেয়।

এ সময় সে ছিটকে রাস্তায় পড়ে। তার স্ত্রী চাকার নীচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আড়ানি বাজারের ব্যবসায়ী শহীদুজ্জামান শাহীদ জানান, ট্রাকটি আড়ানি বাজার থেকে আখের গুড় বোঝাই করে আড়ানি-পুঠিয়া সড়ক হয়ে যাচ্ছিল।

চারঘাট থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান , এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা হবে। তবে অভিযোগ না থাকলে মরদেহের ময়না তদন্ত নাও হতে পারে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট