1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

বাঘা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………………………..

রাজশাহীর বাঘায় বাঘা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসরাম। বুধবার(১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় নতুন কর্মস্থল বাঘা উপজেলায় যোগদানের পর বিকেল পৌণে ৫টায় উপজেলা সম্মেলন কক্ষে মত বিনিময় করেন। এ সময় তিনি জনকল্যানে কাজের সুবিধার্থে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, নাটোর পল্লী বিদুৎ সমিতি-২ এর বাঘা জোনাল অফিসের ডিজিএম সুবীর কুমার দত্ত, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, সহ সভাপতি গোলাম তোফাজ্জল কবীর মিলন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, সমাজকল্যাণ সম্পাদক আখতার রহমান, অর্থ সম্পাদক লালন উদ্দিন, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক ফজলুর রহমান মুক্তা, সদস্য আব্দুল হামিদ মিঞা, সাইদুল ইসলাম, সুব্রত কুমার, দোয়েল হোসেন, জহুরুল ইসলাম, আবদুস সালাম প্রমুখ।

বাঘা প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর আগের দিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে বিদায়ী নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আখতারকে বাঘা প্রেসক্লাব কার্যালয়ে সংর্বধনা দেওয়া হয়েছে।

বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় বিদায়ী নিবাহী অফিসারকে বাঘা প্রেস ক্লাবের পক্ষ থেকে সন্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। বিদায়ী অতিথীসহ আরো দুইজন অতিথীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বক্তব্যকালে বিদায়ী নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, নির্বাহী অফিসার হিসাবে আমার প্রথম যোগদান, বাঘা উপজেলায়। দেড় বছর চাকরি কালিন সময়ে বাঘা প্রেস ক্লাবের সাংবাদিকদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছি। আগামীতে যিনি দায়িত্ব পালন করবেন, তার কাজের অগ্রগতিতে সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সংগৃহিত সংবাদ সরবরাহ করে প্রেস ক্লাবের সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করেন বলে যোগদানের পর জেনেছি। আগমীতেও দেশ ও জনকল্যাণে ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি। আপনাদের দায়িত্বশীল ভূমিকা, আমাকে মনে করিয়ে দিবে আপনাদের কথা। উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতানসহ বাঘা প্রেস ক্লাবের সদস্যগণ।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট