1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাস্টার্স ফুটবল খেলোয়াড় এর সাথে ভোরের ডাক দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজশাহীতে ডিবি পুলিশ’র অভিযানে ১২ বোতল মদ ও মোটর বাইক সহ যুবক আটক কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে: এমপি ফজলুল হক মিলন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে যৌতুন  না পেয়ে স্ত্রীকে নির্যাতন, তালাক ও চুরির মামলায় হয়রানীর অভিযোগ রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান দখল ও নিয়োগ বাণিজ্য নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৮, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির  মির্জাপুরে এইচ এস সি পরীক্ষার প্রথম দিনে অংশ নিয়েছে এক হাজার নয়শো তিন জন শিক্ষার্থী ‎ তানোরে উপজেলার কামারগা ইউনিয়নের গৃহবধূকে মারধর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৮, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি:  বাঘা উপজেলায় মাদক ও অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত ৮ জনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।  থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬ ) দিবাগত রাত সাড়ে ১টা থেকে ভোররাত পর্যন্ত বাঘা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে  বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রাকিব (২৮) কে গ্রেফতার করা হয়। সে বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। জিআর-১৬৩/২১ নং মামলায় বিজ্ঞ আদালত তাকে এই সাজা দেন।

এছাড়াও একই অভিযানে পরোয়ানাভুক্ত আরও ৭ জনকে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মিলন হোসেন (২৮), পিতা: আকবর আলী, গ্রাম: আলাইপুর, ইউনিয়ন: পাকুরিয়া,  মো: জালাম (৫২), পিতা: নইমুদ্দিন, গ্রাম: মিলিকবাঘা, পুরাতন বাসস্ট্যান্ড,  মো: বাবুল হোসেন, পিতা আয়েব উদ্দিন, গ্রাম পুরাতন বাসস্ট্যান্ড, বাঘা পৌরসভা,  মিলন মিয়া, পিতা জান মোহাম্মদ, গ্রাম বাউসা মিয়াপাড়া,  মো: বজলুল, পিতা: নজরুল ইসলাম, গ্রাম: আলাইপুর, ইউনিয়ন: পাকুরিয়া,  আলতাব হোসেন, পিতা: মৃত মহসিন আলী, গ্রাম: তুলসীপুর, ইউনিয়ন: মনিগ্রাম,  আনোয়ার হোসেন, পিতা: শামসুল আলম, গ্রাম: আটঘড়ি, ইউনিয়ন: মনিগ্রাম ।

উল্লেখ্য ,সকলের বাড়ি রাজশাহী জেলায়। গ্রেফতারকৃতদের শুক্রবার (৩ জুলাই) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহাজাহান আলী (বিপিএম) স্যার ও রাজশাহীর পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায়  মাদক ও অপরাধ নির্মূলে অভিযান চালিয়ে ৮ জনকে গ্ৰেপ্তার করা হয়। এর মধ্যে গ্ৰেপ্তারি পরোয়ানা ১ জনসহ ৬ জনই মাদক মামলার আসামি। তিনি জানান, যেকোন অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত বাঘা গড়তে সকলের সহযোগিতা কামনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট