1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
জীপুরের কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার শিরোনাম: স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১  ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার

বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: “জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের স্মরণে” রাজশাহীর বাঘায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বাঘা জাদুঘর। মঙ্গলবার(২১ জুলাই) বাঘা জাদুঘর প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাঘা জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান মোঃ দবির হোসেন। (প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সাংস্কৃতিক মন্ত্রণালয়)। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে “জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Open photo

প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে চতুর্থ থেকে সপ্তম শ্রেণীর ১৮ জন এবং ‘খ’ গ্রুপে প্লে থেকে তৃতীয় শ্রেণীর ৩০ জনসহ মোট ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাচন অফিসার দোলন ক্লান্তি ও উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী। বিচারকদের রায়ে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে ৭ম শ্রেণীর শিক্ষার্থী মাসুমা ইয়াসমিন ফাবিহা, দ্বিতীয় স্থান ৭ম শ্রেণীর সায়ন্তী পাল এবং তৃতীয় স্থান অধিকার করে চতুর্থ শ্রেণীর সুমাইয়া। ‘খ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে তৃতীয় শ্রেণীর জান্নাতুল, দ্বিতীয় স্থান তৃতীয় শ্রেণীর শাম্মু দত্ত এবং তৃতীয় স্থান অধিকার করে তৃতীয় শ্রেণীর ফাহমিদা জান্নাত নোহা।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। নতুন প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ করতেই এ ধরনের আয়োজন।” অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট