1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘার দুই মাদক সম্রাট ৬৭৭ বোতল ফেন্সিডিলসহ আটক - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

বাঘার দুই মাদক সম্রাট ৬৭৭ বোতল ফেন্সিডিলসহ আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………………………….

রাজশাহীর বাঘা উপজেলার শীর্ষ দুই মাদক সম্রাটকে ৬৭৭ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহী একটি অপারেশন দল। আটককৃত- আলম হোসেন (৪৫) ও মিঠুন আলী (৩০) বাঘা উপজেলার সীমান্ত এলাকার আলাইপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (০৮-০২-২০২৪) রাতে নাটোর জেলার বড়াইগ্রাম থানার কয়েন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

সূত্রে জানা গেছে, র‌্যাব-৫, রাজশাহীর অপারেশন দল, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার মাধ্যমে জানতে পারেন যে, মাদকদ্রব্য ফেন্সিডিলের একটি চালান নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন কয়েন বাজার হয়ে জোনাইল বাজারের দিকে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের টহল দল ০৮ ফেব্রুয়ারি রাত পোনে ৮ টার দিকে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন কয়েন বাজার এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে দু’জন ব্যক্তিকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তাদের আচরণ অসংলগ্ন হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি করে তাদের হেফাজত হতে ১০০ বোতল ফেন্সিডিল দু’টি মোবাইল, চারটি সীম কার্ড এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ আসামী আলম হোসেন (৪৫), পিতা-মৃত রিয়াজ উদ্দিন মন্ডল ও মিঠুন আলী (৩০), পিতা-মোঃ লুৎফর রহমান, উভয় সাং-আলাইপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহীদ্বয় কে আটক করেন।

এ ঘটনার পর জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা জানায় যে, মোঃ মিঠুন আলী (৩০) এর বসত বাড়িতে আরো মাদকদ্রব্য ফেন্সিডিল লুকায়িত আছে। পরবর্তীতে আসামীদ্বয়ের দেওয়া তথ্য মতে, রাত ১২.৩০টায় রাজশাহী বাঘা থানার আলাইপুর গ্রামস্থ ধৃত আসামী মোঃ মিঠুন আলীর বসত বাড়ির শয়ন ঘর হতে ৫৭৭ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ দিয়ে সর্বমোট ফেন্সিডিল দাড়ায় ৬শ’৭৭ বোতল।

এদিকে র‌্যাবের একজন মুখপাত্র জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা জব্দকৃত আলামত ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে, যা উপস্থিত সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় বাঘা সীমান্ত এলাকার চিহৃত ও পেশাদার মাদক ব্যবসায়ী। এলাকার মানুষ তাদেরকে মাদক স¤্রাট বলে চেনে-জানে। তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকী দিয়ে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে বলেও স্বাক্ষীদের সামনে অকপটে স্বীকার করেছেন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন র‌্যাব। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট