1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘার ইসলামী এজেন্ট ব্যাংক, আড়ানী শাখায় রোববার উত্তোলন করা জাতীয় পতাকা উড়ছিল সোমবার সকালেও - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাঘার ইসলামী এজেন্ট ব্যাংক, আড়ানী শাখায় রোববার উত্তোলন করা জাতীয় পতাকা উড়ছিল সোমবার সকালেও

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………………………………..

গত রোববার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-এর এই দিনে অন্যান্য প্রতিষ্ঠানের মতো রাজশাহীর বাঘা উপজেলায়, ইসলামী এজেন্ট ব্যাংক আড়ানী শাখায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সরকারি নির্দেশনা ছিল এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের। তবে নির্দেশনা মেনে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও পরে তা আর নামানো হয়নি। সারারাত উড়েছে। সোমবার (১৮-০৩-২০২৪) বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে।

আরিফুর রহমানসহ স্থানীয়রা জানান, সারা রাত পতাকা স্ট্যান্ডে লাগানো ছিল। সোমবার সকালেও প্রতিষ্ঠানটিতে পতাকা উড়তে দেখা গেছে। প্রতিষ্ঠানটি উপজেলার আড়ানী পৌর বাজারের রহমান মার্কেটের দোতলায় অবস্থিত। বাজারে নৈশ প্রহরি জাহাঙ্গীর হোসেন জানান,গত রোববার(১৭-০৩-২০২৪) সন্ধ্যার পর বাজারে গিয়ে পতাকা উড়তে দেখেছেন। সোমবার সকাল ৬ টায় বাজার ত্যাগ করে চলে আসার সময়ও পতাকা নামানো দেখেননি। আড়ানি বাজার কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রেজোয়ান আহমেদ রিজভি বলেন, জাতীয় পতাকা নিয়ে কর্তৃপক্ষের এমন খামখেয়ালি উচিৎ হয়নি। এটা দুঃখজনক। পরে যেন এমন ঘটনা আর না ঘটে,সে বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করবেন।

শাখার এজেন্ট শামীম হোসেন বলেন, সোমবার(১৮-০৩-২০২৪) সকাল সাড়ে ৭টায় অফিসে এসে পতাকা উড়তে দেখে নামিয়ে ফেলেছেন। রোববার ছুটির দিন হওয়ায় যাকে দায়িত্ব দেওয়া ছিল, ভ’লবশত: তিনি হয়তো পতাকা না নামিয়ে চলে গেছেন। এটা তার ত্রুটি হয়ে গেছে। ভুলের দায় স্বীকার করে শাখায় কর্মরত কবির আহমেদ বলেন,বাজারের পাশের মসজিদে ইফতারি রান্নার দায়িত্ব ছিল তার। সে কারণে ইফতারের আগে মনে ছিলনা। দায়িত্ব পালনে ভুলবশতঃ এটা আমার ত্রুটি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশের পতাকাবিধি অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া, জাতীয় দিবস উদযাপনের দিনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলিত থাকবে। জাতীয় দিবস ছাড়া সরকারি ছুটির দিনে সরকারি কিংবা বেসরকারি অফিসে জাতীয় পতাকা টানানো যাবে না। এর বাইরে, জাতীয় পতাকার বিধি লঙ্ঘনও। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট