1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘার ইউএনও রাতেও শীতার্তদের কাছে পৌঁছে দিচ্ছেন শীতবস্ত্র - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বাঘার ইউএনও রাতেও শীতার্তদের কাছে পৌঁছে দিচ্ছেন শীতবস্ত্র

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : জনসেবার জন্য প্রশাসন। কথায় নয়,কাজে প্রমান করতে জনসম্পৃক্ততায় এগিয়ে যেতে চান বাঘার উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। সরকারের নির্দেশনা মতে সকলের সহযোগিতায় নিরলস প্রচেষ্টা তার। অফিসিয়াল কাজের ফাঁকে রাতেও যাচ্ছেন নিম্ন আয়ের সুবিধা বঞ্চিতদের কাছে শীতবস্ত্র (কম্বল) নিয়ে। পথচারি,ফুটপাতের সুবিধাভুগি শীতার্ত মানুষদের হাতে তুলে দিচ্ছেন শীতবস্ত্র (কম্বল)।

প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে পাওয়া শীতবস্ত্র (কম্বল), উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তৃতীয় লিঙ্গসহ এতিমখানা, বৃদ্ধাশ্রম,মাদ্রাসা, গুচ্ছ গ্রাম,পথচারি,ফুটপাতের সুবিধাভুগি শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার- সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলিসহ উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের নিয়ে ওই সব এলাকায় গিয়ে সুবিধাবঞ্চিতদের হাতে শীত বস্ত্র তুলে দেন।

জানা যায়,সরকারি বরাদ্দের টাকায় কেনা কম্বল উপজেলার সাতটি ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। বিতরণের ক্ষেত্রে, জেলা প্রশাসকের দিক নির্দেশনায় কখনো নিজে আবার কখনো তার উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারের তদারকির মাধ্যমে বিতরণ করা হচ্ছে। চলমান প্রক্রিয়ায় শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।

বুধবার (৮ জানুয়ারি ) কথা হলে তিনি জানান, শুধু শীতবস্ত্র বিতরণই নয়,জনসেবার ক্ষেত্রে উপজেলার প্রতিটি দপ্তর জনগণের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুল হাসান জানান,প্রতি ইউনিয়নে সাড়ে ৪ শত পিচ করে বরাদ্দ দেওয়া হয়েছে। শীতবস্ত্র (কম্বল) পাওয়া সরেরহাট কল্যাণী শিশু সদন ও বৃদ্ধাশ্রমের খাদিজা বেওয়া বলেন, উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে শীতবস্ত্র (কম্বল) দিয়ে গেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট