1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘার আটঘরিয়া মোড়ে হরতাল সমর্থকদের দেয়া আগুনে পুড়লো প্রাইভেটকার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাঘার আটঘরিয়া মোড়ে হরতাল সমর্থকদের দেয়া আগুনে পুড়লো প্রাইভেটকার

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান……………………………………………………………………………

রাজশাহীতে বিএনপি-জামায়াতের হরতাল সমর্থকদের দেওয়া আগুনে একটি প্রাইভেটকার পুড়ে ছেগে। তবে কেউ হতাহত হননি। রোববার (২৯ অক্টোবর) বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দুপুর ১২টার দিকে বাঘা উপজেলার আটঘরিয়া মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।

স্থানীরা জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্য মো. রিপন পরিবার নিয়ে প্রাইভেটকারটি চালিয়ে রাজশাহী থেকে বাঘায় স্ত্রীর বড় বোনকে রাখতে যাচ্ছিলে। উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়ায় এলাকায় পৌঁছালে বাধা দেন হরতাল সমর্থকরা।এ সময় তারা রিপনসহ অন্যদের গাড়ি থেকে নামিয়ে পেটাতে থাকেন। হঠাৎ একটি বিকট শব্দে গাড়িতে আগুন জ্বলতে থাকে। গাড়িতে আগুন দিয়ে হরতাল সমর্থকরা সেখান থেকে পালিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। বাঘা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু আগুন নেভানোর আগেই প্রাইভেটকারটি পুড়ে যায়।

বাঘা থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) সবুজ রানা জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তদন্তপূর্বক জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, রাজশাহীর বাঘায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছেন হরতাল সমর্থকরা। এ ঘটনায় কেউ আহত নেই। তবে গাড়িতে আগুনে দেওয়ার ঘটনায় বাঘা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট