1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় স্থানীয় সাংবাদিকের সাথে নবাগত ইউএনওর পরিচিতি ও মত বিনিময় - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

বাঘায় স্থানীয় সাংবাদিকের সাথে নবাগত ইউএনওর পরিচিতি ও মত বিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : বাঘায় স্থানীয় সাংবাদিকের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। রোববার ( ৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।

সভায়,বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারি সেবা প্রদানের বিষয়সহ মাদক ও হ্যাকারদের তৎপরতা বন্ধে আলোচনা হয়। উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,আপনাদের সহযোগিতায় সকল দপ্তরে সেবার মান বৃদ্ধির চেষ্টা অব্যাহত থাকবে।

উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা প্রেসক্লাবের আবদুল লতিফ মিঞা, আমানুল হক আমান, আসলাম আলী, আখতার রহমান, আশরাফুল আলম,মোস্তাফিজুর রহমান, আবদুল কাদের নাহিদ,রিপোটার্স ক্লাবের এম ইসলাম দিলদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের অফিসার মুনসুর রহমান,প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুর রহমানসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত গনমাধ্যম কর্মীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট