1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় সাবেক পৌর মেয়র মুক্তারসহ পৌর আ’লীগের সম্পাদক বাপ্পি গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

বাঘায় সাবেক পৌর মেয়র মুক্তারসহ পৌর আ’লীগের সম্পাদক বাপ্পি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  বিশেষ প্রতিনিধি ঃ

রাজশাহীর বাঘায় রাজনৈতিক মামলায় উপজেলার আড়ানি পৌর সভার সাবেক মেয়র মুক্তার আলী ও আড়ানী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি’২৫) রাজশাহী শহর থেকে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে। আড়ানি চক সিংগা গ্রামের বাসিন্দা রিবন আহমেদ বাপ্পি, সাবেক মেয়র মুক্তার আলীর জামাই। মুক্তার আলী পিয়াদাপাড়া গ্রামের বাসিন্দা। তাদের বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

No description available.

পুলিশ জানায়,তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ,হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে। ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুর্থানে দেশের পট পরিবর্তনের পর থেকে তারা আত্মগোপনে ছিল।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, দেশের পট পরিবর্তনের পর তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ,হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট