1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় সরকারি সুবিধা নিয়ে মতবিরোধ বিএনপি -জামায়াত, দাবি আদায়ে জামায়াতের মানববন্ধন প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল   - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

বাঘায় সরকারি সুবিধা নিয়ে মতবিরোধ বিএনপি -জামায়াত, দাবি আদায়ে জামায়াতের মানববন্ধন প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল  

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউসা ইউনিয়ন শাখার আয়োজনে মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাউসা ইউনিয়ন বিএনপির নেতারা। মারপিটের ঘটনায় ৪-৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, জামায়াতসহ বিএনপির নেতা কর্মীদের বাদ দিয়ে ইউনিয়নের পদধারি নেতারা একতরফাভাবে সরকারি সুবিধা নেওয়ার কারণে মতবিরোধ সৃষ্টি হয়।

জানা যায়, বৃহসপতিবার(২০ মার্চ’২৫) সকাল সাড়ে ১১টায় বাউসা ইউনিয়ন পরিষদের সামনে টিসিবি,ভিজিডি কার্ড বাণিজ্য,তথ্য সেবা কেন্দ্রের চাঁদাবাজিসহ সকল প্রকার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউসা ইউনিয়ন শাখার ব্যানারে মানববন্ধনের আয়োজন করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউসা ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা মজিবর রহমান, সেক্রেটারি সামশুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন, উপজেলা কমিটির সেক্রেটারি শিক্ষক ইউনুস আলী, ইউনিয়ন যুব সভাপতি মইিদুল ইসলাম, ওয়ার্ড কমিটির সভাপতি মিজানুর রহমান শিল্পী,ছাত্র শিবিরের উত্তর সাথা শাখার সভাপতি তরিকুল ইসলামসহ জামায়াত সমর্থকরা ফ্যাসটুন ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি ও  সুপারিনটিনডেন্ট রেজাউল করিম,সাধারন সম্পাদক শিক্ষক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে দলীয় সমর্থকদের নিয়ে জামায়াতে ইসলামীর মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ-সমাবশে করে। এসময় মানববন্ধন ষড়যন্ত্র বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।

জামায়াতের ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা মজিবর রহমান জানান, ৫ আগষ্টের পর-ইউনিয়নে টিসিবি,ভিজিডি কার্ড সহ  সুবিধা ভুগীদের কাছ থেকে  তথ্য সেবা কেন্দ্রে সুবিধার নামে চাঁদাবাজি করা হয়েছে। এসব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শান্তি পূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সুপারিনটিনডেন্ট রেজাউল করিম,সাধারন সম্পাদক শিক্ষক নাসির উদ্দীন তাদের সমর্থিত লোকজন নিয়ে উস্কানিমূলক ম্লোগান দেয়। গোলযোগ এড়াতে মানববন্ধন কর্মসূচি সংক্ষেপ করেন এবং নেতা কর্মীদের চলে যেতে বলেন। এসময় বাউসাবাজার পার হয়ে পূর্বদিকে চলে যাওয়ার সময় স্থানীয় বিএনপির নেতা কর্মীরা পেছন থেকে শ্লোগান দিতে দিতে জামায়াতের নেতা কর্মীদের হাতে থাকা ফ্যাসটুন-ব্যানার কেড়ে নিয়ে মারপিট করে।

এতে-আব্দুর রহমান(২২),সৌরভ আলী(২০),আবু তাহের(৩৩) হোসেন (৩৪) আহত হয়। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম জানান, সরকারি সুবিধার বিষয়াদি নিয়ে জামায়াতের লোকজনের সাথে আলাপ আলোচনা করে কাজ করা হচ্ছে। এর পরেও তারা মানববন্ধনের আয়োজন করেন। তাদের মানববন্ধন করতে নিষেধ করলেও শোনেনি। এ নিয়ে জনগন মানব বন্ধনের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ করেছে।

ইউনিয়নটির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান বলেন, সবেমাত্র দায়িত্ব পেয়েছি। এরই মধ্যে আমার বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে তা সত্য নয়। তবে সবাইকে মাথায় রাখতে হবে আমি চাইলেই একা সব কিছু ভাগ বন্টন করতে পারবো না । সবাইকে নিয়েই বন্টন করতে হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট